৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:১৫ এএম BDST banglanew24
17 Jun 2012   12:06:50 PM   Sunday BdST
E-mail this

তুরস্কে ১৩ কয়েদির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তুরস্কে ১৩ কয়েদির মৃত্যু

ঢাকা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সানলিউরফা কারাগারে ১৩ কয়েদির মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কোন সুস্পষ্ট তথ্য দেয়নি কারা কর্তৃপক্ষ। রোববার এ কয়েদিদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান জানান, কয়েদিরা তাদের বিছানাপত্র ও কম্বলে আগুন ধরিয়ে দেওয়ার কারণে শনিবার ১৩ কয়েদির মৃত্যু হয়েছে। ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হওয়া অপর ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অবস্থা আশঙ্কামুক্ত।

তবে আগুনে পুড়ে না কি আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আঞ্চলিক গভর্ণর সেলালেটিন গুভেনস বলেছেন, ‘আগুন নেভাতে কেন দেরী হল এবং সেজন্য কারা দায়ী তা খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে নিহত কয়েদিদের পরিচয় জানতে কারাগারে আসা আত্মীয়-স্বজনদের চাপ সামলাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কারাগারটিতে পৌঁছাবার রাস্তা বন্ধ করে দিয়েছে।

জানা যায়, কারাগারটিতে প্রায় ১ হাজার কয়েদি আটক রয়েছে। তবে ধারণক্ষমতার চেয়ে এ সংখ্যা বেশি। কারাগারে বিদ্যমান পরিবেশ নিয়ে কয়েদিদের মাঝে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান