৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:৫৬ পিএম BDST banglanew24
28 Aug 2012   05:06:32 PM   Tuesday BdST
E-mail this

নিউইয়ার্কের ফোবানা সম্মেলনের পথে শিল্পীরা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউইয়ার্কের ফোবানা সম্মেলনের পথে শিল্পীরা

দেশে ঈদ উৎসবের আমেজ শেষ হয়ে এলেও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের উৎসব শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে।  নিউইয়ার্কে আগামী ১, ২ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন।  এ উপলক্ষে অনুষ্ঠিত হবে কনসার্ট। দেশের বেশ কজন শিল্পী এই কনসার্টে যোগ দিচ্ছেন।

নিউইয়ার্কে ফোবানা সম্মেলন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার উদ্দেশ্যে আমাদের বেশ কজন শিল্পী এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এ কনসার্টে পারফর্ম করবেন পার্থ বড়ুয়া, এস আই টুটুল, কনকচাপা, আরফিন রুমি, শাহানাজ বেলী,আর্নিকসহ আরো অনেকে।

 ফোবানা সম্মেলনের কনসার্টে  অংশ নিতে নিউইয়ার্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাংলানিউজকে পার্থ বড়ুয়া বলেন, ‘আমি দেশের বাইরের কনসার্টগুলো পারফর্ম করা সবসময়ই খুব এনজয় করি। আমেরিকার প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানায় পারফর্ম করতে আরো ভালো লাগবে কারণ, বিশাল আয়োজনে এখানকার কনসার্ট অনুষ্ঠিত হয় এবং উল্লেখযোগ্য দর্শক কনসার্ট উপভোগ করেন।  আশা করছি গানে গানে প্রবাসীদের আনন্দ দিতে পারবো।’

এ কনসার্টটি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরো কয়েকটি কনসার্টে অংশ নেওয়া শেষে শিল্পীরা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, ২৮ আগস্ট,২০১২      
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান