৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:২৪ এএম BDST banglanew24
20 Aug 2012   03:27:50 PM   Monday BdST
E-mail this

বো সিলাইয়ের স্ত্রীর যাবজ্জীবন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বো সিলাইয়ের স্ত্রীর যাবজ্জীবন

ঢাকা:চীনের সাবেক শীর্ষ রাজনীতিকের স্ত্রী গু কায়লাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আনহুই প্রদেশের হেফেই নগরীর একটি আদালত।

ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে বিষ প্রয়োগে হত্যার দায়ে গু কায়লাই গত ৯ আগস্ট অভিযুক্ত হন।

তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যু দণ্ডাদেশের বিধান থাকলেও  আদালত তা স্থগিত করেন। চীনে মৃত্যু দণ্ডাদেশ স্থগিত হওয়া মানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়।

গু কায়লাইয়ের সঙ্গে ঝাং সিয়াওজুন নামে তার এক সহযোগীকে হত্যা মামলায় ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে হেইউডকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ অস্বীকার করেননি গু কায়লাই।গত বছরের নভেম্বর মাসে চীনের চংকিং নগরীর একটি হোটেল কক্ষ থেকে হেউউডের মৃতদেহ উদ্ধার করা হয়।

গু কায়লাইকে ঘিরে সৃষ্ট কেলেঙ্কারিতে চীনের অন্যতম প্রতিশ্রুতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বো সিলাইয়েরও রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়।

গত মার্চ মাসে বরখাস্ত হওয়ার পূর্ব পর্যন্ত চীনের চংকিং নগরীর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বো সিলাই।

বর্তমানে তার বিরুদ্ধেও চীনের কমিউনিস্ট পার্টির নীতি ও শৃংখলা ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিবরণ প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চীনে আসন্ন নেতৃত্ব পরিবর্তনের ঘটনাপ্রবাহের মধ্যে বো সিলাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা ব্যাপক কৌতুহল এবং  জল্পনা কল্পনার সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলেও।

আগামী কয়েক মাসের মধ্যে চীনের বেশ কয়েকজন শীর্ষ নেতা অবসরে চলে যাবেন। পাশাপাশি নতুন প্রজন্মের নেতারাও নেতৃত্বে আসবেন বলে ধারণা করা হচ্ছে। বো সিলাইও এ পালাবদলে গুরুত্বপূর্ণ একটি পদের দাবিদার ছিলেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘন্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান