৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৫৩ পিএম BDST banglanew24
10 Jul 2012   06:47:47 PM   Tuesday BdST
E-mail this

রমনা বটমূলে বোমা হামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রমনা বটমূলে বোমা হামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

ঢাকা: সাক্ষী না আসায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
 
মঙ্গলবার সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মো. আখতারুজ্জামান আগামী ১৯ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য ফের দিন ধার্য করেছেন।

এর আগে এ মামলার ৮০ জন সাক্ষীর মধ্যে ৫৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।

২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে এ মামলায় আদালতে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ চার্জশিট দাখিল করেন।

মামলার ১৪ আসামির মধ্যে, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আ: রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মাওলানা ইয়াহিয়া কারাগারে আছেন।

আসামি মাওলানা আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন জামিনে আছেন। এছাড়া আসামি আলহাজ মাওলানা মো: তাজউদ্দিন,  হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই পলাতক আছেন।
 
২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন। আদালত মামলাটিতে ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমআই/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান