৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৪৫ এএম BDST banglanew24
29 Aug 2012   08:00:04 PM   Wednesday BdST
E-mail this

রিমিকে মনোনয়ন দিয়ে তাজ ভাইয়ের ঋণ হালকা করলাম: তোফায়েল


আশরাফুল ইসলাম ও একেএম রিপন আনসারী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিমিকে মনোনয়ন দিয়ে তাজ ভাইয়ের ঋণ হালকা করলাম: তোফায়েল
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাপাসিয়া পাইলট স্কুল(গাজীপুর) থেকে: দেশের জন্য-দেশের মানুষের জন্য বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ যে অবদান রেখেছেন, রিমিকে মনোনয়ন দিয়ে তর সেই ঋণের বোঝা হালকা করলাম।

এ মন্তব্য গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের।

বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুলের হলরুমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির প্রথম নির্বাচনী কর্মীসভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, “বড় বড় কথা বলছেন। আসুন নির্বাচনে অংশ নিন, জনপ্রিয়তা যাচাই করুন। হান্নান শাহ নির্বাচনে অংশগ্রহণের কথা বলেও সরে গেলেন। তারা বুঝতে পেরেছেন যে, এ নির্বাচনে হেরে গেলে তাদের হাঁকডাক কমে যাবে।”

এ সরকারের অধীনে ৫ হাজার ৯৯০টি নির্বাচন অবাধ ও সুষ্ঠ‍ুভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি তোফায়েল আহমেদের।

জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহারের ব্যাখ্যা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, “জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ, প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন হাওলাদারকে ফোন করে অনুরোধ জানিয়েছিলাম, অন্তত: তাজউদ্দীন আহমদের প্রতি সম্মান দেখিয়ে তার কন্যা রিমির জন্য আসনটি ছেড়ে দিতে। তারা কথা রেখেছেন। বঙ্গভবনে আইভী রহমানের মিলাদ মাহফিলে দেখা হলে জাতীয় পার্টির নেতারা আমাকে সে কথা বলেছেন।”

তিনি বলেন, “আমরা আশা করবো নিজের দলের যদি কেউ থাকেন তারাও সে সম্মান দেখাবেন।”

সিমিন হোসেন রিমির চাচা ও মনোনয়ন প্রত্যাশী আফসার আহমদ খানের উদ্দেশ্যে তোফায়েল বলেন, “তিনি দায়িত্বশীল ব্যক্তি। দল তাকে আগেও মূল্যায়ন করেছে। আমরা খুশি হবো এবং আশা করবো যেখানে অন্য দল আসন ছেড়ে দিয়েছে, সেখানে ভাইয়ের কন্যার জন্য তিনি সেই দায়িত্বশীল আচরণটি করবেন।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, “আগামী নির্বাচন নিয়ে অনেক কথা উঠছে। পৃথিবীর সব দেশেই নির্বাচন করে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবেই অন্তবর্তী সরকারের দায়িত্ব পালন করবেন। তিনি (প্রধানমন্ত্রী) উদাররতার পরিচয় দিয়ে বিএনপিকেও অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “আগামী ৭ দিনের মধ্যে সবক’টি কেন্দ্রের কমিটি শেষ করা হবে এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকেই দায়িত্ব দেওয়া হবে।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আহাম্মদ হোসেন, কাপাসিয়া-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সদস্য জাহানারা বেগম, পঞ্চগড় থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ডাকসু’র সাবেক ভিপি আকতারুজ্জামান, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
এআই/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান