৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৫৪ এএম BDST banglanew24
20 Jul 2012   08:15:16 PM   Friday BdST
E-mail this

১৭ হিজবুত সদস্য আটক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের ১৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার বিকেলে র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার এম. সোহায়েল সংবাদ সম্মেলনে জানান, র‌্যাব-১,২ ও ১০ এর পৃথক ৩ (তিন)টি দল রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউমার্কেট, নিকুঞ্জ-২ ও গেন্ডারিয়া এলাকা থেকে ইমরান (২২) রাজিব (২০) সাইদুল (২৪) নাদের জাবিল (২৬) মশিউর রহমান (৩০) মোহাম্মদ হাসান (৩০) মহিউদ্দিন (৩০) মুরাদুউজ্জামান (২৪) মোশারফ হোসেন (২০) সোহরাব হোসেন (২১) মাকসুদুল ইসলাম (৩২) মাহাবুব সাকিব (১৭) কামরুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে।

র‌্যাব এদের কাছ থেকে বিপুল পরিমাণ সাংগঠনিক জিহাদি বই, লিফলেট, ব্যানার, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার উদ্ধার করেছে। সংবাদ সম্মেলনে আটককৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেনামে বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি সংশ্লিষ্ট কাজের পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
জেএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান