৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:৫৩ এএম BDST banglanew24
13 Jun 2012   03:07:44 PM   Wednesday BdST
E-mail this

শ্রমিকনেতার মুক্তি দাবিতে সিলেটে ট্রাক ধর্মঘট চলছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই ট্রাক শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তি ও পাঁচ দফা দাবিতে সিলেটে ট্রাক ধর্মঘট শুরু হয়েছে।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার এ ধর্মঘট ডাক দেয়।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সাংবাদিকদের জানান, দুই শ্রমিক নেতার মুক্তি ও স্থায়ী টার্মিনাল নির্মাণ করা না হলে অনির্দিষ্টকালের মতো ধর্মঘট চলবে।’

এদিকে ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, চন্ডিপুল এলাকার বিভিন্ন সড়কে আটকা পড়েছে শত শত ট্রাক। ট্রাকের দীর্ঘ সারিতে হালকা যানযটও সৃষ্টি হচ্ছে মহাসড়কের সিলেটের প্রবেশমুখে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘এ ধর্মঘটের কারণে নগরীতে কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া কোথাও যানজটের খবরও আমার কাছে নেই।’

সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ৫ দফা দাবি নিয়ে এসেছিল। প্রশাসনিক বিষয়গুলো সমাধন করা  হবে বলে আশ্বাস দিয়েছিলাম। এছাড়া মামলার বিষয়ে আদালতে আমাদের কিছু করার নেই।’

ধর্মঘট ডেকে ভোগান্তি সৃষ্টি না করার জন্য ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতাদের অনুরোধ করা হয়েছিল বলেও জানান তিনি।

ট্রাক শ্রমিকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- গত ২৫ মার্চ নগরীর ক্বীণব্রিজ এলাকায় ছাত্রলীগ কর্মী আলফু আহমদ হাসান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল বাতির কবির ও আব্দুল হক রিপনের নিঃশর্ত মুক্তি, সিলেটে ট্রাক টার্মিনাল নির্মাণ, বিভিন্ন রোডে বাঁশকল বসিয়ে অবৈধ চাঁদা আদায় বন্ধ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও কোম্পানীগঞ্জে মালিক সমিতির নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ করা।

বাংলাদেশ সময়:  ১৪৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১২
এসএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান