৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:১০ পিএম BDST banglanew24
16 Sep 2012   04:33:46 PM   Sunday BdST
E-mail this

মাঠের বাইরে পুয়োল


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাঠের বাইরে পুয়োল

মাদ্রিদ: বাঁ পায়ে চোট পেয়েছেন বার্সেলোনার কার্লেস পুয়োল। এক বিবৃতিতে বার্সা জানায়, সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় দেড়মাস সময় লেগে যেতে পারে এই ডিফেন্ডারের।

স্পেনের লা লিগায় গেটাফের বিপক্ষে খেলায় বাঁ পায়ে চোট পান বার্সার অধিনায়ক পুয়োল। প্রথমার্ধে খেলেও বিরতির পর তাকে মাঠে থেকে তুলে নেন কাতালান কোচ তিতো ভিলানোভা। খেলায় লিওনেল মেসির জোড়া গোলে গটাফেকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্সা।

ক্লাবের ওয়েবসাইটে পুয়োলের চোটের বিষয়ে বার্সা জানায়, পায়ের চোটের জন্য চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে পুয়োলের।

গত দুই মৌসুমেও চোট আক্রান্ত হয়েছেন পুয়োল। একই কারণে চলতি বছর খেলতে পারেননি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে। চোট সারাতে শেষপর্যন্ত ডান পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।

পুয়োলের আগে দর্শক সারিতে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও ফরোয়ার্ড আলেক্সি সানচেজ। তাই বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে তাদের ছাড়াই স্পার্তাক মস্কোর বিপক্ষে নামতে হবে বার্সাকে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান