ভোলা: যুদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বুধবার দুপুরে শহরের কে জাহার মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, সহ-সভাপতি তরিকুল ইসলাম কায়েদ, সম্পাদক হেলার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর