৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:০০ এএম BDST banglanew24
29 Aug 2012   05:49:22 PM   Wednesday BdST
E-mail this

প্রকাশ্যে ধূমপানের জন্য রণবীরকে জরিমানা


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশ্যে ধূমপানের জন্য রণবীরকে জরিমানা

প্রকাশ্যে ধূমপানের জন্য বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে জরিমানা গুনতে হয়েছে। সম্প্রতি রাজস্থানের একটি আদালত প্রকাশ্যে ধ‍ূমপানের জন্য তাকে ২০০ রুপি জরিমানা করে।

স্থানীয় বাসিন্দা হারিস বৈষ্ণবের অভিযোগের ভিত্তিতে আদালত রণবীরকে এই জরিমানা প্রদানের নির্দেশ দেন।

চলতি বছর মে মাসে রাজস্থান শহরে ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’ ছবির শুটিংয়ে অংশ নেন রণবীর কাপুর। শুটিংয়ের কিছু ছবি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেলে তাতে দেখা যায়, রণবীর কাপুর জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করছেন। কিন্তু ‘রাজস্থান স্মোক প্রিভেনশন অ্যাক্ট’ অনুযায়ী রাজস্থান শহরে জনসম্মুখে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ।

রণবীরের প্রকাশে ধূমপানের ছবির ভিত্তিতে রণবীর কাপুরের বিরুদ্ধে রাজস্থানের উদয়পুরের স্থানীয় আদালতে অভিযোগ দায়ের করেন হারিস। অভিযোগের শুনানির জন্য রণবীরকে আদালতে উপস্থিত হওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়।

শুনানির দিন রণবীর কাপুরের পক্ষে তার আইনজীবী কে পুরোহিত উপস্থিত হয়ে আদালতকে বলেন, ধূমপানের যে দৃশ্যটির জন্য অভিযোগ দায়ের করা হয়েছে, তা ছিল ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’ ছবির শুটিংয়ের এর একটি অংশ।

শুনানি শেষে আদালত রণবীর কাপুরের বিরুদ্ধে ‘রাজস্থান স্মোক প্রিভেনশন অ্যাক্ট’ অনুযায়ী ২০০ রুপি জরিমানা করেন।

জানা গেছে, আদালাতের রায় শেষে রণবীরের পক্ষে তার আইনজীবী জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ১৭২০, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান