১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:২৪ পিএম BDST banglanew24
02 Jun 2012   05:41:03 PM   Saturday BdST
E-mail this

কাশ্মিরের সেনা ছাউনিতে মহেন্দ্র সিং ধোনি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কাশ্মিরের সেনা ছাউনিতে মহেন্দ্র সিং ধোনি

ঢাকা: জম্মু ও কাশ্মির সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাদের সঙ্গে সাক্ষাত করেছেন ভারত ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার তিনি পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল লাইন অব কন্ট্রোলও (এলওসি) পরিদর্শন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল আর.কে পলতা সংবাদ মাধ্যম আইএএনএসকে বলেন,‘তিনি (ধোনি) সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং সীমান্ত অঞ্চলে তারা কিভাবে কাজ করেন তা দেখেছি।’

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ধোনি ভারতের স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনী টেরিটোরিয়াল আর্মির অনারারী লেফটেন্যান্ট কর্ণেল। পলতা বলেন,‘এমন একজন আন্তর্জাতিক আইকনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে সেনা বাহিনী গর্বিত।’

জম্মুতে সীমান্তবর্তী ভীমবের গালি, হামিরপুর, কালসিয়ান, নাওশেরা এবং পুঞ্চ ও রাজৌরি জেলা ঘাঁটি পরিদর্শন করবেন ধোনি। শনিবার রাজৌরি ঘাঁটিতে রাত কাটানোর কথা রয়েছে ভারতীয় দলপতির। জন্মুতে সফরের দ্বিতীয় পর্বে ধোনি সিয়াচেন হিমবাহ অঞ্চল পরির্দশন করবেন বলে একজন সেনা কর্মকর্তা জানান। সমূদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধে লিপ্ত দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। যেটি পৃথিবীর সবচেয়ে উচু রণাঙ্গন হিসেবে পরিচিত।

রোববার ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কম্যান্ডের হেড কোয়ার্টার উধমপুর পরিদর্শনেও যাবেন ধোনি। সফরের শেষ পর্যায়ে কাশ্মির উপত্যাকার বারামুল্লাতে কাশ্মির প্রিমিয়ার লিগের (কেপিএল) ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এই ক্রিকেট তারকা।

প্রথম পর্যায়ের সফর শেষ করে সোমবার দিল্লিতে ফিরে আসবেন ভারত অধিনায়ক। পরে তিনি কাশ্মিরের দুর্গম এলাকা হিসেবে পরিচিত লাদাখ ও সিয়াচেন অঞ্চলের উদ্দেশ্যে রওয়ানা হবেন। জম্মু ও কাশ্মিরে ধোনির সফর শেষ হবে সাত জুন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র পলতার মতে, এই সফরের উদ্দেশ্য হচ্ছে বিরুপ কর্মক্ষেত্রে কাজ করা সেনা সদস্যদের মনোবল বৃদ্ধি এবং স্থানীয় তরুণদের সেনা বাহিনীতে যোগদানের জন্য আকৃষ্ট করা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান