ঢাকা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের সকল নন-গেজেটেড কর্মচারীগণের ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারীগণের অক্টোবর মাসের বেতন-ভাতাদি ২১ অক্টোবর তারিখে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
একই তারিখে দেশের সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর অক্টোবর মাসের পেনশনের অর্থও প্রদান করা হবে।
২৭ অক্টোবর তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে)পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
এনএস/