ঢাকা: ভারতের সঙ্গীতশিল্পী চন্দ্রিকা ভট্টাচার্য্যের প্রথম সঙ্গীত অ্যালবাম ‘আমি চন্দ্রিকা’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর।
ওই দিন বিকাল ৩টায় কলকাতা প্রেস ক্লাবে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। সাগরিকা মিউজিক এই অ্যালবামের প্রকাশক।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলকাতা দুরদর্শনের প্রাক্তন অধিকর্তা কবি পঙ্কজ সাহা। অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট গায়ক ও সুরকার শ্রীকান্ত আচার্য।
অ্যালবামের দু’টি অংশের একটিতে রবীন্দ্র সঙ্গীত ও অন্যটিতে থাকবে আধুনিক বাংলা গান।
শিল্পী চন্দ্রিকা ভট্টাচার্য্য প্রকাশনা অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর