১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৩২ পিএম BDST banglanew24
20 Jun 2012   07:12:02 PM   Wednesday BdST
E-mail this

বাস চাপায় পোশাকশ্রমিকের মৃত্যুতে বিজিএমইএর শোক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ এলাকায় বাস চাপায় পোশাকশ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার সকালে শেখ মুজিব রোডে বনানী কমপ্লেক্সের বিপরীতে আনোয়ারা ড্রেস মের্কাস লিমিটেডের সুইং সুপারভাইজার পিন্টু দাশ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

পোশাকশ্রমিকের মৃত্যুতে বিজিএমইএর পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

বুধবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে বিজিএমইএ। পাশাপাশি দুটি যাত্রীবোঝাই বাস পাল্লা দিয়ে ছুটতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, তার মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করায় অফিসগামী লোকজন দুর্ভোগের পড়ে। এসময় আগ্রাবাদের বারেক বিল্ডিং ও বাদামতলী মোড়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কয়েকটি বাণিজ্যিক ভবনেও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হওয়ায় বিজিএমইএ উদ্বেগও প্রকাশ করে।

ভবিষ্যতে কোনো গুজবে অসহিষ্ণু না হয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে এ শিল্পের যে কোন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিজিএমইএ’র পক্ষ হতেও অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭ ১১ঘন্টা, ২০ জুন ২০১২
এমইউ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান