৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:৫২ এএম BDST banglanew24
15 Jul 2012   11:10:06 AM   Sunday BdST
E-mail this

অর্ধবার্ষিকীতে ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ  এর অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের মুনাফা বেড়েছে ৭০ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ইসলামী ব্যাংকের ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৪২১ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৩৭ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৩৫১ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ দশমিক ৮১ টাকা।

অন্যদিকে, গত ৩ মাসে (জানুয়ারি-মার্চ-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৪ কোটি ৭০ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৮০ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ২১৫ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ১ দশমিক ৭২ টাকা।

বাংলাদেশ সময় : ১০৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া ও নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান