৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৩৯ পিএম BDST banglanew24
30 Mar 2012   04:40:35 PM   Friday BdST
E-mail this

কচুয়ায় ২৬টি দোকান পুড়ে ছাই


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের নৈশপ্রহরী ও দোকানের কর্মচারীরা জানান,  হঠাৎ করে আগুণের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয়। কচুয়া দমকল বাহিনীকে খবর দিলে তারা প্রয়োজনের তুলনায় অনেক কম পানি নিয়ে ঘটনাস্থলে আসে। তাতে আগুন নেভানো সম্ভব হয়নি।

পরে হাজীগঞ্জ ও শাহরাস্তি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ৩টি ফায়ার স্টেশনের দমকল বাহিনী টানা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুণের সূত্রপাত কীভাবে তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আলম মজুমদার বাংলানিউজকে জানান, তাদের প্রাথমকি ধারনা, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

প্রতিবেদন : কাদের পলাশ
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান