৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:২৭ পিএম BDST banglanew24
20 Dec 2012   12:57:40 PM   Thursday BdST
E-mail this

যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পহেলা মার্চের মধ্যে শেষ করতে নির্দেশনা


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পহেলা মার্চের মধ্যে শেষ করতে নির্দেশনা

ঢাকা: রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ১০কিলোমিটার দৈর্ঘ্যের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার (কুতুবখালী ভায়া যাত্রাবাড়ী হয়ে পলাশী) ২০১৩ সালের ২৬ মার্চ উদ্বোধন এবং সেদিনই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর এ জন্য বাকী থাকা সব কাজ পহেলা মার্চের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রায় ২২ শত  কোটি টাকা ব্যয়ে অরিয়ন ইনফ্রাস্টাচার লিঃ কর্তৃক জুলাই ২০১০ সাল হতে চলমান প্রকল্পটির কাজ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে প্রায় শতকরা ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রকল্পটি সার্বিক তত্ত্বাবধান করছে।

বুধবার বিকেলে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সায়েদাবাদে প্রকল্প অফিসে এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত তথ্যাদি উপস্থাপন করেন। এ সময় ডিএসসিসি’র প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ২০১৩ সালের পয়লা মার্চের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, এ ব্যাপারে কোন প্রকার গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না।

তিনি কাজটির কিছুটা মন্থর গতির কথা স্বীকার করে বলেন, প্রকল্প এলাকায় মারাত্মক যানজট, সেবা সংস্থাসমূহের লাইনগুলো অপসারণে জটিলতা, রাত ছাড়া দিনে কাজের পরিবেশ না থাকা ও রাজনৈতিক অস্থিতিশীলতা অন্যতম কারণ। তিনি রাজধানীর উত্তরের সাথে দক্ষিণ এলাকার যানজট হ্রাসে ফ্লাইওভারটি পরিকল্পনাধীন আমিনবাজার-গাবতলী-পলাশীর সঙ্গে সংযোগ করা হবে।

পরে প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের সায়েদাবাদ-যাত্রাবাড়ী সেকশনে চলমান ও সম্পন্নকৃত কাজের অবস্থা ঘুরে দেখান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

পিআইডি পরিক্রমা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান