১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩২ এএম BDST banglanew24
03 Feb 2013   02:21:04 PM   Sunday BdST
E-mail this

ওমানে যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী


মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওমান থেকে ফিরে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওমান থেকে ফিরে:  “নূরুন্নবী (দঃ) এর মহান সুন্নাত সমূহকে দৃঢ়ভাবে আকঁড়ে ধরা এবং তাঁর অনুপম জীবনাদর্শ পূর্ণ বাস্তবায়নের মাঝেই নিহিত রয়েছে মুসলমানদের সকল কল্যাণ, শান্তি ও উন্নতি।”

শুক্রবার ওমানের রাজধানী মাসকেট এর ‘আল মাসা’ হলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, সালতানাত অব ওমানের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাসোসিয়েশন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম, আওলাদে রাসুল, হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এ কথা বলেন। 

তিনি বলেন, এ চিরন্তন সত্যটির গুরুত্ব অনুধাবন ও এর বাস্তবায়নে চরম উদাসীনতার ফলে মুসলিম মিল্লাত বার বার ইসলামের প্রকৃত সত্য এবং সুন্দরের পথ থেকে বিচ্যূত হচ্ছে।

তিনি বলেন শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অষ্ট্রেলিয়াসহ অনেক দেশে এ সংগঠনের প্রসার লাভ করেছে। এ সংঠনের উদ্যোগে অষ্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায়ও ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়।  

ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ফায়সাল বিন আবদুল্লাহ আল রিয়ামীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সালেহ বিন সাইফ আল হাবসী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির কুয়েত শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ মইনউদ্দিন আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ আমির হোসেন, মাওলানা মুহাম্মদ বদর”দ্দীন।

মাহফিলে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ সময় : ১৪০১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান