১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:০৮ এএম BDST banglanew24
18 Jan 2013   05:59:40 AM   Friday BdST
E-mail this

ওবামার শপথ অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ১৫ শিক্ষার্থী


মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওবামার শপথ অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ১৫ শিক্ষার্থী
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার শিক্ষার্থীরা

জেদ্দা: হোয়াইট হাউসের আমন্ত্রণে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ অনুষ্ঠানে যোগ দেবে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ১৫জন শিক্ষার্থী। এরা সবাই স্কুলটির ইংরেজি শাখার শিক্ষার্থী। ১৬ জানুয়ারি ভোররাতে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে দলটি সৌদি আরব ত্যাগ করেছে।

২১ জানুয়ারি ক্যাপিটল ভবনে ২য় মেয়াদে দায়িত্ব নেওয়ার জন্য শপথ নেবেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। এ দিনটির অপেক্ষায় এখন আমেরিকানরা। কবে আমেরিকার ক্ষমতাধর প্রেসিডেন্টকে সরাসরি দেখতে পাবেন, এ অপেক্ষায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা পরম উত্সাহে দিন গুনছে।

জানা গেছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক মোঃ ফিরোজ। দলটি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেনারেল(অব:)কলিন পাওয়েলের সঙ্গে একটি কনফারেন্সে যোগদানসহ সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে এবং একাধিক সেমিনারেও অংশগ্রহণ করবে। সৌদি আরব থেকে দলটিকে বিদায় জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী নেয়ামুল বশিরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল কাইউম ও শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান