ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইল কোম্পানির শেয়ার আগামী সোমবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, সোনারগাঁও টেক্সটাইল কোম্পানির শেয়ার আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এ ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।
উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে যে টাকা উত্তোলন করেছে তা বিএমআরই খাতে ব্যয় না করে ব্যাংক ঋণ পরিশোধ করতে চাচ্ছে। এ কারণে বিষয়টি বিনিয়োগকারীদের অনুমোদনের প্রয়োজন। তাই আগামী ১৩ অক্টোবর কোম্পানির ইজিএম আহ্বান করা হয়েছে।
কোম্পানির ইজিএম ওইদিন দুপুর ১২টায় বরিশালের বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর