১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:৫৩ এএম BDST banglanew24
24 Jun 2012   11:44:19 PM   Sunday BdST
E-mail this

পদ্মা সেতু দুর্নীতি

সোমবার জিয়াউল ও মোশাররফকে দুদকের বাইরে জিজ্ঞাসাবাদ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোমবার জিয়াউল ও মোশাররফকে দুদকের বাইরে জিজ্ঞাসাবাদ পদ্মা সেতু দুর্নীতি

ঢাকা: পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে কানাডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি (স্থানীয়) জিয়াউল হক ও সেতু ভবন কর্তৃপক্ষের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সোমবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে রোববার রাতে বাংলানিউজকে এ তথ্য জানায়।পাশাপাশি দুদকের বাইরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও নিশ্চিত করে ওই সূত্র।

জানা গেছে, রোববার ও সোমবার এ দুজনকে পৃথকভাবে কমিশনে হাজির হওয়ার জন্য গত সপ্তাহে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর তারা দুদকের কাছে আবেদন করেন কমিশনের বাইরে যেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে দুদক এই আবেদন মঞ্জুর করে তাদের বাইরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ১৪ জুন দুদক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে এবং ১৯ জুন জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে।

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘন্টা, জুন ২৪, ২০১২
এডিএ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান