১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৫৬ এএম BDST banglanew24
29 Jul 2012   11:25:08 AM   Sunday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

দরপতন দিয়ে সপ্তাহ শুরু


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দরপতন দিয়ে সপ্তাহ শুরু ডিএসই ও  সিএসই

ঢাকা : দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে মূল্যসূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।  

এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৬৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৫০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২৬১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩৮ কোটি টাকা।

এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১১টা ০৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ২৭৪ পয়েন্টে, ১১টা ১০ মিনিটে ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ২৫৮ পয়েন্টে নেমে আসে। পরবর্তীতে সূচকে ওঠানামা শুরু হয়। সকাল সোয়া ১১টায় ডিএসইর সাধারণ সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ২৭৯ পয়েন্টে, ১১টা ২০ মিনিটে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮৮ পয়েন্টে, ১১টা ২৫ মিনিটে ৭ পয়েন্ট কমে ৪ হাজার ২৭৭ পয়েন্টে, বেলা সাড়ে ১১টায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ২৬৯ পয়েন্টে, দুপুর ১টায় ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ২৫৮ পয়েন্টে, ২টায় ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ২৩৪ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে-  বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কেয়া কসমেটিকস, ইসলামিক ফাইন্যান্স, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম ও ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৮১ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ১৯১ পয়েন্টে।

লেনদেন হয়েছে মোট ৩২ কোটি ৮৬  লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান