৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:২২ এএম BDST banglanew24
09 Jun 2012   12:56:36 PM   Saturday BdST
E-mail this

বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: মায়া


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: মায়া
ছবি:সবিতা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার নেতৃত্বে বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, “বিরোধী দল বারবার হরতাল ও জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্য দিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশর সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকে দিচ্ছে বিএনপি- জামায়াতসহ ১৮ দলীয় ঐক্যজোট।”

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলের জ্বালাও-পোড়াও আন্দোলনের প্রতিবাদে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষেদের সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারাণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম। এছাড়া আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা ইসমত কাদীর গামা, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ, খন্দকার মকবুল হোসেন প্রমুখ।

বিএনপির মহাসমাবেশের প্রসঙ্গ উল্লেখ করে হাজী সেলিম বলেন, “মহাসমাবেশের নামে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে মরিয়া। তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের রাজনীতি করছে।”  

তিনি সবাইকে বিরোধী দলের এসব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এমএ/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান