৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১৭ পিএম BDST banglanew24
14 Aug 2012   12:30:55 PM   Tuesday BdST
E-mail this

লভ্যাংশ দেয়নি ৪ মিউচ্যুয়াল ফান্ড


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে ফান্ডগুলোর ব্যাপক লোকসান হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনও লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট লোকসান হয়েছে ৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ৪৭ টাকা।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট লোকসান হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ৬৭ টাকা।

ইস্টার্ন ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট মুনাফা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ২২ টাকা।

এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট মুনাফা হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ৪৬ টাকা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান