৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:০৪ এএম BDST banglanew24
19 Apr 2012   09:43:59 PM   Thursday BdST
E-mail this

নারী ক্রিকেট দলকে বিসিবির অর্থপুরস্কার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারী ক্রিকেট দলকে বিসিবির অর্থপুরস্কার
ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে দলের স্বীকৃতি পাওয়ায় জাতীয় দলের নারী ক্রিকেটারদের অর্থ পুরস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলো বিসিবি সে টাকার চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিবি একাডেমি ভবনে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ৭১ হাজার টাকার চেক দিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

এই টাকা আসলে বিসিবি একা দেয়নি। বিসিবি তার তহবিল থেকে প্রত্যেককে দিয়েছে এক লাখ টাকা করে। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে পুরো দলের জন্য পাঁচ লাখ এবং প্রিমিয়ার ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা মিলিয়ে ক্রিকেটারদের দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে ক্রিকেটারদের একটা সুখবরও দিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বাকাপে খেলবে বাংলাদেশ নারী দল। তিনি বলেন, ‘আইসিসি আমার প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পরের টি-টোয়েন্টি বিশ্বাকাপে আমাদেরকে খেলার সুযোগ করে দেবে।’

২০১৪ সালে ছেলে এবং মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান