৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:০৯ এএম BDST banglanew24
Robi an AXIATA company
08 Feb 2013   08:31:42 PM   Friday BdST
E-mail this

শাহবাগ নিয়ে কবীর সুমনের গান


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ নিয়ে কবীর সুমনের গান

ঢাকা: ৮ ফেব্রুয়ারি, `তুই রাজাকার-তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই` ইত্যাদি স্লোগান আর হাজারো মানুষের ধ্বনিতে যখন ঢাকার শাহবাগসহ সারা বাংলাদেশ কাঁপছিল, ঠিক তখন ভারতীয় বাঙালি গায়ক ও গীতিকার কবীর সুমন সেদেশে বসেই লিখলেন একটি গান।

সেই গানের মাধ্যমে প্রকাশ করলেন এদেশের আন্দোলনের সাথে একাত্মতা আর অনুপ্রেরণা জোগালেন আন্দোলনরত হাজারো তরুণদের ।

"গণদাবি" নামের গানটির লাইনগুলো হলো--

বিমানে উড়তে তিরিশ মিনিট
এতো কাছে তবু দূর
বিলকুল নেই পাসপোর্ট ভিসা
সীমানা চেনেনা সুর।

সীমানা চিনিনা আছি শাহবাগে
আমার গীটারও আছে ,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবী হয়ে বাঁচে ।

বাঁচো গণদাবি , বাঁচো গণদাবি
আসল বিচার চাই,
যার যা পাওনা তাকে সেটা দাও
গণদাবি একটাই।

গানটি আন্দোলনরত সবার কথাই বলছে খুবই সহজ, সাবলীল আর মর্মস্পর্শী ভাষায়, হৃদয় ছুঁয়ে যায়।

সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তাঁর তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন।

সঙ্গীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয় ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন।

 

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: আবুল কালাম আজাদ, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


‘শাহবাগে রাতভোর’ সুমনের নতুন গান

১১ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান