১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৪০ এএম BDST banglanew24
09 Jun 2012   06:43:05 PM   Saturday BdST
E-mail this

জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু রোববার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত ডিসেম্বরে দেশের ৫০০ স্কুল নিয়ে শুরু হওয়া জাতীয় স্কুল ফুটবলের বাছাইপর্ব শেষ হয়েছে। সাতটি বিভাগ থেকে মূলপর্বে উন্নীত ১৬ দলকে নিয়ে রোববার থেকে শুরু হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

চূড়ান্ত পর্বে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে ইতালির খেলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লটো। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে (বাফুফে) আয়োজিত সংবাদ সম্মেলনে লটোর বাংলাদেশি প্রতিনিধি কাজী জামিল বলেন, ‘প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে এবং চ্যাম্পিয়ন দলের সবাইকে বুট এবং আনুষাঙ্গিক ক্রীড়াসরঞ্জাম দেওয়া হবে। এছাড়াও ১০ জন অসচ্ছ্বল পরিবারের ফুটবলারকে আমাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে।’

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দশ লাখ এবং রানার্স-আপ দল পাঁচ লাখ টাকা পাবে। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান বাফুফে সদস্য স্কুল ফুটবলের উপ-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে শেরপুর ফসিহ উল-উলুম দাখিল মাদ্রাসা ও নোয়াখালির চরবাটা সওদাগর হাট উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে বাকি ম্যাচগুলো হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে উন্নীত ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান