১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৩৮ পিএম BDST banglanew24
29 May 2012   07:40:58 AM   Tuesday BdST
E-mail this

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছে শিক্ষক সমিতি।

কার্যকরী পরিষদের অনুমোদন ছাড়া সমিতির নাম ব্যবহার করে হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন নিয়ে রিট দায়ের করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে করে তার বিরুদ্ধে এ নিন্দা প্রস্তাব আনা হয়।

সোমবার রাতে সমিতির কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক বলেন, হাইকোর্টে উপাচার্য নিয়োগ সংক্রান্ত রিটের কোন বিষয়ে শিক্ষক সমিতি জড়িত নয়। তবে অধ্যাপক অহিদুজ্জামান এমন কিছু কাগজপত্র আদালতে উপস্থাপন করে যা ধারণা প্রদান করেছেন তাতে মনে হবে রিটটি শিক্ষক সমিতিই করেছে।

তিনি বলেন, এতে সমিতির সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। আবার তিনি এমন কিছু খসড়া কাগজপত্র উপস্থাপন করেছেন যা সমিতির কার্যকরী পরিষদের অনুমোদিত ছিল না।

তিনি বলেন, সভায় তাকে ভর্ৎসনা করার কথা থাকলেও আরো কিছু ব্যাপারে তার উপর সমিতির সদস্যরা ক্ষুব্ধ ছিলেন। এজন্য শেষ পর্যন্ত তার ব্যাপারে নিন্দা প্রস্তাবই গ্রহণ করা হয়েছে।’

ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসন সংকট নিরসনে তাদের জন্য আবাসন প্রকল্প তৈরি করার একটা সিদ্ধান্ত সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই অধ্যাপক অহিদুজ্জামান এটি শিক্ষক সমিতির সিদ্ধান্ত বলে শিক্ষকদের কাছে আবাসন বরাদ্দ চেয়ে আবেদন আহ্বান করে বসেন। এটাও নিন্দা প্রস্তাব আনার আরেকটি কারণ।

এ বিষয়ে অহিদুজ্জামান বলেন, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তার ঘনিষ্ঠ শিক্ষকদের নিয়ে একটি সভা হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী নিন্দা প্রস্তাব আনা হয়েছে।

তিনি দাবি করেন, শিক্ষকদের দাবি অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে রিটটি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এমএইচ/সম্পাদনা: মহিউদ্দিন মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান