৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:০৮ পিএম BDST banglanew24
20 Sep 2012   01:17:01 AM   Thursday BdST
E-mail this

মুষলধারায় বৃষ্টি: প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর নিয়ে শঙ্কা!


মোয়াজ্জেম হোসেন, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার লালমনিরহাটের সফরকে ঘিরে বর্ণিলসাজে সাজানো হয়েছে এ জেলা শহরকে।

প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে জেলা আওয়ামী লীগের তরফ থেকে কালেক্টরেট মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এক সপ্তাহ ধরে চলছে মঞ্চ তৈরি ও মাঠ সাজানোর কাজ। সাড়ে ৩ হাজার বাঁশ দিয়ে গোটা কালেক্টরেট মাঠকে সাজানোর কাজ চলছে শেষ মুহূর্তেও ।

প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর(এসএসএফ) উপস্থিতিতে বুধবার রাতেও মঞ্চ তৈরির কাজ চলছে।

তবে আকাশে মেঘের গর্জন আর মুষলধারায় বৃষ্টিপাতের কারণে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জনসভা এবং সফর কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

এরপরও মুষলধারার বৃষ্টি উপক্ষা করে প্রধানমন্ত্রীর সফর কর্মসূচি সফল করার লক্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও দলীয় নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে।

রংপুর আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার শফিউল আলম রাত ১১টা ৫০ মিনিটে বাংলানিউজকে জানান, “বুধবার সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ও গর্জনের(বজ্রপাত) পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। রাতেও এর ব্যতিক্রম হবে না বলে ধারণা করছি ।”

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক রাত ১১টা ৫৫ মিনিটে বাংলানিউজকে জানান, “বৃহস্পতিবার রংপুর বিভাগের লালমনিরহাটের আকাশ মেঘাচ্ছন্ন ও গর্জন থাকবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও থাকবে। এদিন রোদের দেখা না-ও মিলতে পারে।”

হেলিকপ্টার চলাচলের মতো আকাশ পরিষ্কার থাকবে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, “এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে তথ্য পাওয়া যাবে।”
 
এ বিষয়ে লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, “আকাশের বৈরি আচরণের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এরপরও প্রধামন্ত্রী শেখ হাসিনার সফর কর্মসূচি ও জনসভাকে সফল, সার্থক ও সুন্দর করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”   

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান