১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:১২ এএম BDST banglanew24
17 Aug 2012   01:30:14 PM   Friday BdST
E-mail this

পিছিয়ে পড়েও জয় সান্তোসের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পিছিয়ে পড়েও জয় সান্তোসের

সাও পাওলো: পিছিয়ে পড়েও ব্রাজিলের সিরি ‘আ’ লিগে জয় পেয়েছে সান্তোস। নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে তারা ৩-১ গোলে হারিয়েছে ফিগুয়েইরেন্সকে।

খেলার প্রথমার্ধে গোল না পেলেও দশজনের দলে পরিণত হয় উভয় দল। ১০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান সান্তোসের জুনিয়র হুয়ান। বিরতিতে যাওয়ার ঠিক ১৫ মিনিট আগে দশজনের দলে পরিনত হয় ফিগুয়েইরেন্স। সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার তুলিও।

বিশ্রামের পর এগিয়ে যায় স্বাগতিক ফিগুয়েইরেন্স। ৪৮ মিনিটে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির পক্ষে গোল করেন রদ্রিগো ফার্নান্দেস। তবে খুব দ্রুতই নিজস্ব ভঙ্গিতে গোল পরিশোধ করে সান্তোস। তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো পেরেস।

নেইমার শুধু নিজে গোল করেননি; সতীর্থদের গোলের যোগানও দিয়েছেন। ৮৫ মিনিটে তার দুর্দান্ত পাস থেকে স্বাগতিকদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকেন হেনরিক গানসো। এজয়ে ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছে সান্তোস।

এদিকে জয় পেয়েছে নাউতিকো, করিন্থিয়ান্স ও পালমেইরাস। নাউতিকো ৩-০ গোলে সাও পাওলোকে, করিন্থিয়ান্স ১-০ তে ইন্তারন্যাসিওনালকে এবং একই ব্যবধানে পালমেইরাস হারিয়েছে ফ্ল্যামেঙ্গোকে। এছাড়া ২-২ গোলে ড্র হয়েছে ভাস্কো দা গামা ও কোরিতিবার মধ্যকার খেলা।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান