১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:২৫ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
10 Jul 2012   02:02:38 PM   Tuesday BdST
E-mail this

এমসি কলেজ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট এমসি কলেজে ছাত্রলীগ ও শিবিরের সঙঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনা তদন্তে সিলেট জেলা প্রশাসন ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

মঙ্গলবার সকালে তদন্ত কমিটির প্রধান শহিদুল আলম বাংলানিউজকে বলেন, ‘আমাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল জলিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মো. ফারাবি, সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু এবং এমসি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক তৌফিক ইয়াজদানি।

জেলা প্রশাসন সূত্র জানায়- তদন্ত কমিটি মঙ্গলবার থেকে তাদের কাজ শুরু করেছে।

শহিদুল আলম বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রথমে এমসি কলেজের শিক্ষদের বক্তব্য সংগ্রহ করছি। মঙ্গলবার আমরা এমসি কলেজের পুড়ে যাওয়া ছাত্রাবাস পরিদর্শনে যাবো।’


অন্যদিকে এ ঘটনা তদন্তে এমসি কলেজ গত সোমবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কলেজের উপাধ্যক্ষ আল হেলাল ভূঁইয়াকে প্রধান করে গঠিত ৫ সদস্যের কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করবে।

তারা বুধবার থেকে তদন্তের কাজ শুরু করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রোববার এমসি কলেজের ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সঙঘর্ষের পর ছাত্রাবাসের ৬টি ব্লকের মধ্যে ৩টি ব্লক সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। পরে টিলাগড় পয়েন্টে এ নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে আহত হয় ছাত্রলীগের ২০ নেতাকর্মী।

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএ/সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান