৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:০২ এএম BDST banglanew24
15 Jul 2012   08:54:20 PM   Sunday BdST
E-mail this

ইরানের তেল রফতানি পথ বন্ধ করবে না মিসর


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরানের তেল রফতানি পথ বন্ধ করবে না মিসর

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রফতানিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সুয়েজ খাল এবং অভ্যন্তরীণ পাইপলাইনে ইরানি তেলের রফতানি পথ বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে মিসর।

রোববার একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিসরীয় দৈনিক আল আহরাম।

পরমাণু কর্মসূচির ইস্যুতে ছয় মাস আগে ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১ জুলাই। যেখানে ইরানের মোট রফতানির ১৮ শতাংশই আসে ইইউ দেশগুলোতে।  

তবে ইইউ’র এ সিদ্ধান্ত উপেক্ষা করে মিসরের জ্বালানি বিভাগের একটি সূত্র বলছে, এ পথে অন্য দেশের তেল রফতানির জন্য করা চুক্তি যেমন প্রতি বছর নিয়মিত হালনাগাদ করা হয় তেমনি ইরানের ব্যাপারেও করা হবে। সূত্র বলছে, “ইরানের তেল পরিবহন নিষিদ্ধ করে কোনো নির্দেশনা আমার সরকারের কাছ থেকে পাইনি।”

সূত্র  আরো বলেছে, “রফতানি নিষেধাজ্ঞা শুধু ইইউভূক্ত দেশগুলোর জন্য কার্যকর হবে। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।”

আল আহরাম পত্রিকা জানায়, মিসরের সুমেদ (SUMED) কোম্পানির পাইপলাইন দিয়ে ইরানের তেল রফতানির জন্য সরবরাহ করা হয়।  

উল্লেখ্য, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে পশ্চিমারা। এ বিতর্কের জেরে এ যাবত ইরানের বিরুদ্ধে চারবার অবরোধ আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

তবে ইরান সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহার করার জন্য তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান