 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
কুমিল্লা : কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর সড়কের সুনাইছড়ি খালের উপর কটকবাজার লোহার ব্রিজে ফাটল দেখা দেওয়ায় পাথরবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে বন্ধ রয়েছে বিবির বাজার স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম।
ব্রিজটির নিচের অংশে ফাটল দেখা দেওয়ায় শনিবার সকাল থেকে ওই সড়ক দিয়ে পাথরবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ওই ব্রিজের কাছে আটকা পড়ে আছে শতশত পাথরবাহী ট্রাক।
কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বাংলানিউজকে জানায়, অতিরিক্ত ওজন নিয়ে যান চলাচল করায় ব্রিজের নিচের একটি অংশে ফাটল দেখা দেয়। ব্রিজটি মেরামতের জন্য মালামাল নেওয়া হচ্ছে। রোববারই মেরামত শেষ করা হবে।
এদিকে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ট্রাক পরিবহন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৭, ২০১২
প্রতিনিধি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর