৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:১৪ পিএম BDST banglanew24
11 Jun 2012   06:25:55 PM   Monday BdST
E-mail this

আবার অভিনয়ে নিয়মিত ডায়না


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবার অভিনয়ে নিয়মিত ডায়না

কয়েকটি নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী ডায়নাকে গত দুবছর খুঁজে পাওয়া যায় নি। হঠাৎ করে বিয়ে আর পারিবারিক ব্যস্ততা কারণে তার এই লম্বা বিরতি। সম্প্রতি একসঙ্গে বেশ কিছু নাটকের মাধ্যমে আবারও অভিনয়ে নিয়মিত হলেন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।

দুবছর বিরতির পর ডায়না অভিনয় করেছেন নুরুল আলম আতিকের ‘হিমগিরিতে ঝরা পালক’ নামের একটি টেলিফিল্মে। এতে তাকে দেখ যাবে অভিমানী এক প্রেমিকার চলিত্রে। নতুন চ্যানেল জিটিভি সম্প্রচারের প্রথম দিনই টেলিফিল্মটি প্রচার করবে।
এছাড়াও ডায়না কাজ করছেন সাজ্জাদ সুমনের দক্ষিণায়নের দিন’, শহীদুজ্জামান সেলিমের ‘ডিবি’, শিহাব শাহীনের ‘মুম্বাসা’সহ বেশ কিছু মেগা সিরিয়ালে।

ডায়না জানালেন, আশুতোষ সুজনের খন্ড নাটক ‘মানুষ’ এবং অনিমেষ আইচের পরিচালনায় ঈদ উপলক্ষে নির্মিত দুটি খন্ড নাটকেও অভিনয় করেছেন তিনি। এ মুহূর্তে হাতে আছে আরও বেশ কিছু ঈদের নাটক ও ধারাবাহিকের কাজ। তবে কাজের সংখ্যার চাইতে মানের দিকেই বেশি নজর দিতে চান এ অভিনেত্রী।

মিডিয়াতে ডায়নার পথ চলা শুর হয় ২০০৭ সালে দেবাশীষ বিশ্বাসের একঘন্টার নাটক ‘চিঠি’তে অভিনয়ের মাধ্যমে। কাজ করেছিলেন সালাউদ্দীন লাভলু পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা সুন্দরী’ নাটকে। এছাড়া বহুল আলোচিত দুই চলচ্চিত্র ‘জাগো’ এবং ‘গেরিলা’তেও ছিলো ডায়নার সফল উপস্থিতি। অনিমেষ আইচের ‘কাঁটা’ নাটকে অভিনয়ের পর ২০১০ সালে হঠাৎ মিডিয়ার চলে যান তিনি। বিয়ে করেন মেরিন ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া সোহাগকে। এ দম্পতির সংসার আলো করে রেখেছে তাদের এক বছর বয়সী সন্তান নুহাদ। ডায়না সংসারের পাশাপাশি অভিনয়েও নিয়মিত সময় দেওয়ার পরিকল্পনা নিয়ে আবারও মিডিয়াতে কাজ শুরু করলেন।

বাংলাদেশ সময় ১৮২০, জুন ১১, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় প্রধান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান