৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:০৬ এএম BDST banglanew24
09 May 2012   02:02:26 PM   Wednesday BdST
E-mail this

জবি ছাত্র সংসদ নির্বাচনের দাবি


জবি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জবি ছাত্র সংসদ নির্বাচনের দাবি

ঢাকা: দীর্ঘ ২৬ বছর বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের দাবি উঠেছে।

সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন ও সংবাদকর্মীদের সমন্বয়য়ে গঠিত ‘জকসু আন্দোলন পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি উঠে।

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতিতে বুধবার বেলা দেড়টায় জকসু আন্দোলন পরিষদের নেতারা এ সংবাদ সম্মেলন করেন।

জকসু আন্দোলন পরিষদের সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, ২৩ হাজর শিক্ষার্থীর সুখ-দুঃখের কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তুলে ধরতে সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্র্ম জকসু আন্দোলন পরিষদ।

তিনি বলেন, ১৯৮৬ সালের আগে তৎকালীন জবি ছাত্র সংসদ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আমরা গৌরব উজ্জ্বল ইতিহাসকে সামনে রেখে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে অবিলম্বে জকসু নির্বাচনের দাবি করছি।

এ সময় তিনি এ ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, ছাত্র ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়সহ মানববন্ধন, গণস্বাক্ষর, সেমিনার ও উপাচার্যকে স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, নিয়মিতভাবে ফি আদায় করা হলেও ১৯৮৬ সালের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশের সময়: ১৩৫০ ঘণ্টা, মে ০৯, ২০১২
এমএমএস/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিক্ষা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান