৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:৪৯ এএম BDST banglanew24
13 Oct 2012   06:58:06 PM   Saturday BdST
E-mail this

‘ব্যর্থ প্রেমিক’ জুটি নিলয়-শখ!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘ব্যর্থ প্রেমিক’ জুটি নিলয়-শখ!

প্রথমবারের মতো জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা নাটকে অভিনয় করলেন নিলয় ও শখ।

‘ব্যর্থ প্রেমিক’ নামের নাটকটিতে নিলয় মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং শখ আধুনিক একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

দু’জনের প্রেম এবং পারিবারিক টানাপোড়েন নিয়েই নাটকটির গল্প আবর্তিত হয়েছে।

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর উত্তরা, মিরপুর বেড়িবাঁধ, সংসদ ভবন এলাকাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান নিলয় ও শখ।

নিলয় এ নাটক নিয়ে বাংলানিউজকে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই মিলন ভাইয়ের ভক্ত। তার লেখা উপন্যাস আমাকে খুবই টানে। স্বপ্ন ছিল তার লেখা কোনো কাহিনীচিত্রে অভিনয় করবো। এবার সেই স্বপ্ন পূরণ হলো।”

শখ বলেন, “মিলন ভাইয়ের মতো জনপ্রিয় একজন সাহিত্যিকের লেখা নাটকে অভিনয় করেছি এটা সত্যিই আনন্দের। এটা আমার অভিনয় জীবনে অনেক বড় পাওয়া। সত্যি বলতে, নাটকটির গল্প অসাধারণ। দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে।”

রশ্মি কথাচিত্রের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন বড় পর্দার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও সুদীপ কুমার দীপ।

নাটকটি খুব শিগগির যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালকদ্বয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান