৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:১৪ পিএম BDST banglanew24
16 Sep 2012   04:44:13 PM   Sunday BdST
E-mail this

জিপিএইচ ইস্পাতের সাড়ে ১১ শতাংশ দরপতন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দাম কমার শীর্ষে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১১ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
 
এছাড়া দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে ইস্টার্ন ব্যাংক ফার্স্ট মি. ফান্ডের শেয়ারের দাম। রোববার এ কোম্পানির শেয়ারের দাম ৯ দশমিক ৭৮ শতাংশ কমে যায়।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
রোববার জিপিএইচ ইস্পাত কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৭৪ দশমিক ৬ টাকায় এবং সর্বনিম্ন ৭১ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ৮১ দশমিক ৫ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম ৯ টাকা কমে যায়।
 
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২  সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
 
রোববার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭৩৩ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯০ কোটি লাখ টাকা।
 
বাজারে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ৯ কোটি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭৭ দশমিক ৭৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ২২ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২০ শতাংশ।

রোববার দাম কমার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- জিপিএইচ ইস্পাত ১১ দশমিক ৬৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মি. ফান্ড ৯ দশমিক ৭৮ শতাংশ, কর্নফুলি পাল্প ৭ দশমিক ৮৬ শতাংশ, ডিবিএইচ ৫ দশমিক ৬৩ শতাংশ, মালেক স্পিনিং ৫ দশমিক ০৪ শতাংশ, আরডি ফুড ৪ দশমিক ৯৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মি. ফান্ড ৪ দশমিক ২৮ শতাংশ, মুন্নু স্টাফলারস ৪ দশমিক ২২ শতাংশ, ঢাকা ডায়িং ৪ দশমিক ১৭ শতাংশ এবং আইসিবি ৩ দশমিক ৮১ শতাংশ দাম কমেছে।
 
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে রোববার ডিএসই’র দাম কমার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এইচআর টেক্সটাইল, ঢাকা ডায়িং, জিবিবি পাওয়ার, ম্যাকসন স্পিনিং, ফুওয়াং ফুড, দেশ গার্মেন্টস, তাল্লু স্পিনিং, এপেক্স স্পিনিং, প্রাইম টেক্সটাইল এবং জেনিথ টেক্সটাইল।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান