১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৫০ পিএম BDST banglanew24
29 Jul 2012   08:31:06 PM   Sunday BdST
E-mail this

মহিলা শ্যুটিংয়ের দ্বিতীয় স্বর্ণ চীনের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মহিলা শ্যুটিংয়ের দ্বিতীয় স্বর্ণ চীনের

লন্ডন: মহিলাদের শ্যুটের দ্বিতীয় স্বর্ণ পদকও জিতেছে চীন। ১০ মিটার এয়ার পিস্তলে দুর্দান্তভাবে নিশানা শেষ করে ইভেন্টের স্বর্ণ নিশ্চিত করেন গু ওয়েনজুন।

সেলিন গোর্বাভিল্লেকে হতাশ করে ফাইনাল শটে লক্ষ্যে পৌঁছান ওয়েনজুন। এর মধ্যদিয়ে ফ্রান্সের সেলিনকে সিংহাসন চ্যুত করে পদক নিশ্চিত করেন তিনি। গত আসরের চ্যাম্পিয়ন ছিলেন সেলিন।

৪৮৮.১ স্কোর করে প্রথম হয়েছেন ওয়েনজুন। চীনের প্রতিযোগীর সঙ্গে দারুণ লড়াইয়ের পর দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গত আসরের চ্যাম্পিয়ন সেলিনকে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষপর্যন্ত লড়েছেন। দুভাগ্য, ইনার শটে কাক্সিক্ষত স্কোর করতে না পারায় রৌপ্য পেয়েছেন ফ্রান্স তারকা। যেখানে শিরোপা ধরে রাখার জন্য প্রয়োজন ছিলো ১০.৮ স্কোরের সেখানে তিনি করেন ৮.৮। সবমিলে ৪৮৬.৬ স্কোর করে দ্বিতীয় হন তিনি। আর সেলিনের সমান স্কোর করেও ব্রোঞ্জ পদক জিতেছেন ইউক্রেনের ওলেনা কোস্তেভিচ। কারণ ইনার শটে তিনি পেরে উঠেনি সেলিনার বিপক্ষে।

পদক জয়ের পর ওয়েনজুন বলেন, ‘আমি খুবই আনন্দিত। দশটি শটের প্রত্যেকটি গণনা করা হয়েছে। আমার প্রথম শটের স্কোর ছিলো শুধু আট। যেখানে প্রত্যেকটি শটই ছিলো খবু গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান