৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
16 Aug 2012   09:14:36 PM   Thursday BdST
E-mail this

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দল


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আট দলই পেয়ে গেছে আয়োজকরা। কেবল শ্রীলঙ্কা ছাড়া ফেভারিট দলগুলোই শীর্ষ আটে খেলছে।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া এবং রানার্সআপ হিসেবে ইংল্যান্ড পরের রাউন্ডে উন্নীত হয়েছে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান এবং রানার্সআপ নিউজিল্যান্ড। সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত আর ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ খেলছে কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালের খেলা হবে ১৯ ও ২০ আগস্ট। ১৯ আগস্ট ‘এ’ গ্রুপ রানার্সআপ ইংল্যান্ড খেলবে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই দিন ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশের। পরের দিন পাকিস্তান খেলবে চীরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলা করবে নিউজিল্যান্ডের।

প্লেট পর্বে ১৯ আগস্ট আফগানিস্তান পিএনজির, জিম্বাবুয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। ২০ আগস্ট শ্রীলঙ্কা নেপালের এবং আয়ারল্যান্ড মুখোমুখি হবে নামিবিয়ার।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এসএ     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান