৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫০ এএম BDST banglanew24
03 Aug 2012   09:26:30 PM   Friday BdST
E-mail this

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

ঢাকা: সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রধানন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ ইফতারে কবি, সাহিত্যিক-লেখক, সাংবাদিক, শিল্পী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, ক্রীড়াবিদ, আইনজীবী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
   
গণভবনের চত্ত্বরে বিশাল প্যান্ডেলের নিচে আয়োজিত এ ইফতারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর পর প্রধানমন্ত্রী মঞ্চে যান। মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, লেখক সৈয়দ শামসুল হক, এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদ,  আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদা, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
   
অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা ইফতারে যোগ দেন।

ইফতারের আগে দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য, চার জাতীয় নেতা, মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতসহ সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনাও করা হয় মোনাজাতে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘন্টা, আগস্ট ০৩, ২০১২
এসকে/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান