মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে ডুবে রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রাফি স্থানীয় খামারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও খামারপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে।
শিশুটির প্রতিবেশী সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাফি বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে এসে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়।
অনেক সময় পার হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন।
সন্ধ্যা ৭টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা : ফরহাদ খান,সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com