৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:২৬ এএম BDST banglanew24
16 Jul 2012   02:54:41 PM   Monday BdST
E-mail this

বিশ্বব্যাংকের সঙ্গে অপ্রয়োজনীয় সমস্যায় না জড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর


শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বব্যাংকের সঙ্গে অপ্রয়োজনীয় সমস্যায় না জড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর

ঢাকা : বিশ্বব্যাংকের সঙ্গে অপ্রয়োজনীয় কোনো সমস্যায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, “বাংলাদেশের একটি বৃহৎ উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। এ কারণে বিশ্বব্যাংকের সঙ্গে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করা ঠিক হবে না।”

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানায় বৈঠক সূত্র।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা পদ্মাসেতু নির্মাণে সহায়তার জন্য তাদের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, এ সময় বিশ্বব্যাংকের প্রসঙ্গ উঠলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “বৈদেশিক সাহায্যে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয় তার অধিকাংশ সহায়তা আসে বিশ্বব্যাংক থেকে।”

তিনি বলেন, “বিশ্বব্যাংকের সহায়তায় আমাদের অনেক বড় বড় প্রকল্পের কাজ চলছে। সব মন্ত্রণালয়েই বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প আছে। এ সব প্রকল্পের বিষয়গুলোও দেখতে হবে।”

“বর্তমান অর্থ বছরেও ১৬ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা রয়েছে” মন্তব্য করে তিনি বলেন, “এর মধ্যে একটি বড় অংশ বিশ্বব্যাংকের সহায়তা। বিশ্বব্যাংকের এই সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া শুধু পদ্মাসেতুই সব নয়, অন্যান্য প্রকল্পের বিষয়ও রয়েছে।”

উল্লেখ্য, বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন প্রত্যাহার করে নেওয়ার পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;                                                              জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান