ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পরীক্ষার হলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করেছেন প্রধান শিক্ষক।
নলছিটি উপজেলার কুলকাঠি শহীদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রোববার দুপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইতি আক্তার বিদ্যালয়ের নির্ধারিত পোশাকের ওড়না না পরায় পরীক্ষার হলে তাকে বেধড়ক পেটান প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।
এতে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে ছাত্রীটির বাবা আফজাল হোসেন বাংলানিউজকে জানান, তার মেয়ে ইতিকে অজ্ঞান অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। স্কুলে পরীক্ষা চলছে। এলাকার একটি চক্র স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর