৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৫১ পিএম BDST banglanew24
07 Aug 2012   07:31:15 PM   Tuesday BdST
E-mail this

ঐশ্বরিয়ার দ্বিতীয় ইনিংস


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঐশ্বরিয়ার দ্বিতীয় ইনিংস

মা হওয়ার কারণে দীর্ঘদিন শোবিজ থেকে দূরে ছিলেন বলিউডের সফল তারকা ঐশ্বরিয়া রায়। দীর্ঘ বিরতির পর মাসখানেক আগে অবশ্য তিনি শোবিজে ফেরার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, ফিরছি শিগগিরই। এবার সেই ঘোষণার বাস্তবায়ন করলেন তিনি।

তবে সাবেক এ বিশ্বসুন্দরী শোবিজে ফিরেছেন কোনো ছবির মধ্য দিয়ে নয়, বিজ্ঞাপনের মাধ্যমেই তার এই প্রত্যাবর্তন। সম্প্রতি তিনি ভারতের একটি জুয়েলারি ব্রান্ডের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে। পুরো শুটিংয়ে তিনি ছিলেন সপ্রতিভ ভঙ্গিমায়।

মা হওয়ার পর ঐশ্বরিয়া বেশ খানিকটা মুটিয়ে গিয়েছিলেন। কান ফিল্ম ফেস্টিভ্যালে মুটিয়ে যাওয়া ঐশ্বরিয়াকে দেখে অনেকেই হতাশও হয়েছিলেন। অনেকেরই মন্তব্য ছিল, মুটিয়ে যাওয়া ঐশ্বরিয়ার শোবিজে প্রত্যাবর্তন অসম্ভব। কিন্তু অসম্ভবকে তিনি খানিকটা হলেও সম্ভব করেছেন কঠোর ব্যায়াম আর অধ্যাবসায়ের মাধ্যমে। কিছুটা হলেও বাড়তি মেদ তিনি ঝেরে ফেলেছেন। তবে সত্য যে, আগের সেই ছিপছিপে গড়নের ধারে কাছেও এখনো পৌঁছাতে পারেননি।
 
বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ের কাজ যখন করছিলেন, মুটিয়ে যাওয়া নিয়ে অবশ্য চিন্তিত মনে হয়নি ঐশ্বরিয়াকে। জুয়েলারি ব্রান্ডের পক্ষ থেকেও কোনো প্রশ্ন তোলা হয়নি।

সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই ঐশ্বরিয়ার করা জুয়েলারি ব্রান্ডের বিজ্ঞাপনচিত্রটি ভারতীয় সব টিভি চ্যানেলে দেখা যাবে। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় ফিরলেও কোন ছবির মাধ্যমে ঐশ্বয়িরা তার দ্বিতীয় ইনিংস শুরু করবেন, তা এখনো নিশ্চিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান