১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩৮ পিএম BDST banglanew24
16 Jun 2012   12:59:49 PM   Saturday BdST
E-mail this

খালেদ মুন্নার একক ‘আজ মন ভালো না’


ফাহিম ফয়সাল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতিশ্রুতিশীল তরুণ কন্ঠশিল্পী খালেদ মুন্নার প্রথম একক অ্যালবাম ‘আজ মন ভালো না’। অডিও বাজারে সম্প্রতি এটি রিলিজ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়র ব্যানারে।

খালেদ মুন্নার গাওয়া ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো লিখেছেন হাসিবুর রেজা কল্লোল, আলমগীর লাবলু, প্রদীপ সাহা, কেজিয়া, আইরীন আরবি মিম এবং খালেদ মুন্না।  গানগুলোর সুর করেছেন খালেদ মুন্না, কে জিয়া ও আজমীর বাবু। সংগীতায়োজনে রয়েছেন ডিউক, তানভির রাসেল, পৃথ্বিরাজ, আজমীর বাবু, এইচআর শ্যামল ও রুম্মন। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো- ‘তুমি আসোনি’, ‘ভালোবাসি তোমায়’, ‘মেয়ে তোমাকে চাই’, ‘আজ মন ভালো না’, ‘একা আছি এখনো’, ‘ভুল, ‘অভিনয়’, ‘তুমি ছাড়া’, ‘মেঘের ভাষা’ এবং ‘বৃষ্টি’।

‘আজ মন ভালো না’ অ্যালবামটি প্রসঙ্গে তরুণ কণ্ঠশিল্পী খালেদ মুন্না বাংলানিউজকে বলেন, ‘সেই ছোটবেলা থেকে গান করছি, গান নিয়ে দীর্ঘদিন উন্মাতাল থেকেছি। সবার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা আর  নিজের ভেতরের সুপ্ত তাগিদ থেকেই একক অ্যালবাম বের করতে উদ্যোগ নেই।সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গান করার চেষ্টা করেছি। কতোটা পেরেছি তা শ্রোতারাই বলবেন’।

বাংলাদেশ সময় ১২২০, জুন ১৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান