৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:১০ পিএম BDST banglanew24
04 Jul 2012   03:46:16 PM   Wednesday BdST
E-mail this

ভানুরঞ্জনের সদস্যপদ স্থগিত

৯ সাংবাদিক প্রেসক্লাবের কালো তালিকায়


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৯ সাংবাদিক প্রেসক্লাবের কালো তালিকায় ভানুরঞ্জনের সদস্যপদ স্থগিত

ঢাকা: এটিএন বাংলার আটজন ও ভোরের কাগজের একজন সাংবাদিককে কালো তালিকাভুক্ত করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবের স্থায়ী সদস্য ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বুধবার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

কালো তালিকাভুক্ত ৯ সাংবাদিক হচ্ছেন, এটিএন বাংলা হেড অব নিউজ জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানষ ঘোষ, এস এম বাবু, শওকত মিলটন, মাহফুজ রহমান মিশু, শামীম আহমেদ। এদের মধ্যে শামীম আহমেদ ভোরের কাগজের, বাকি সবাই এটিএন বাংলার।

সভায় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভানুরঞ্জন চক্রবর্তীর উদ্দেশে বলা হয়েছে, ‘বুধবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মত গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাবের গঠনতন্ত্র ১৩ (এ) ক ও খ ধারায় বর্ণিত পদ্ধতি সাপেক্ষে আপনার সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

উল্লেখ্য, গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত যৌথ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালান এটিএন বাংলার সাংবাদিকরা।

একই ঘটনায় গত ২৮ জুন ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সভায় ১১ জন সাংবাদিককে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান