৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:০৮ এএম BDST banglanew24
25 Jan 2013   06:14:55 PM   Friday BdST
E-mail this

চলন্ত বাসে ধর্ষণ

কারাগারে ড্রাইভার ও হেলপার


মানিকগঞ্জ সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কারাগারে ড্রাইভার ও হেলপার চলন্ত বাসে ধর্ষণ

মানিকগঞ্জ: চলন্ত বাসে তরুণী ধর্ষণের ঘটনায়  গ্রেফতার ২ ধর্ষককে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং কক্ষে হাজির করা হয় উভয় আসামিকে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. মুজাহিদ-উল ইসলাম তাদের জেল হাজতে প্রেরণ করেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মানিকগঞ্জ প্রতিনিধি এ্যাড. মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, ১৬৪ ধারায় আসামি কাশেম (হেলপার) ধর্ষণের সত্যতা স্বীকার করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া ধর্ষণের শিকার ওই তরুণীকে তার বড় বোনের জিম্মায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন পোশাক কারখানার শ্রমিক ওই তরুণী (১৮)। এদিন দুপুরে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায় যাওয়ার জন্যে শুভযাত্রা পরিবহনের একটি বাসে করে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন ওই তরুণী।

বাসটি মানিকগঞ্জে এলে যান্ত্রিক ত্রুটির কথা বলে সব যাত্রীকে নামিয়ে দেয় চালক দীপু ও হেলপার আবুল কাশেম। এ সময় হেলপার আবুল কাশেমের কাছে টাকা ফেরত চান ওই তরুণী। কিন্তু তাকে টাকা না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে হেলপার। এর বেশ কিছুক্ষণ পর বাসটি সচল হয়েছে বলে মেয়েটিকে পুনরায় গাড়িতে উঠিয়ে নিয়ে পাটুরিয়ার দিকে যেতে থাকে বাসটি। এ সময় সুযোগ বুঝে পালাক্রমে তাকে ধর্ষণ করে চালক ও হেলপার।

এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পুলিশ ওইদিনই বাসটির চালক ধর্ষক দীপু মিয়া (২৪) ও হেলপার আবুল কাশেমকে  গ্রেফতার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
খন্দকার সুজন/ সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান