৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৩৮ এএম BDST banglanew24
02 Jun 2012   04:22:38 PM   Saturday BdST
E-mail this

দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শেষ খালেদার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শেষ খালেদার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শনিবারের খাবার বিতরণ কর্মসূচি শেষ করেছেন। শনিবার দুপুর সাড়ে বারোটায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শুরুর পর বিকেল ৪টার দিকে তিনি এ কর্মসূচি শেষ করেন।

এদিন তিনি নগরীর দশটি নির্ধারিত স্থানে ও পাঁচটি অনির্ধারিত স্থানে খাবার বিতরণ করেন।

আজিমপুর বটতলা থেকে খাদ্য বিতরণ শুরু করেন তিনি। এরপর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, কামরাঙ্গীর চরের বড়গ্রাম, নাজিমউদ্দিন রোড, তারা মসজিদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক, জুরাইন আলম মার্কেট, কদমতলী ঈদগাহ মাঠ ও জুরাইন মুন্সী বাড়ি চৌরাস্তা হয়ে ৩২০ সোনারগাঁও রোডের হাতিরপুলে খাবার বিতরণ শেষ করেন বিএনপি প্রধান।

খাবার বিতরণের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ বিএনপির স্থানীয় নেতারা।


বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ০২, ২০১২
এমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল ও জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান