ঢাকা: আগামী ২৩ জুলাই বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ইফতার পার্টিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার দুপুরে সটিবালয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলীয় প্রধানের দাওয়াতপত্র নিয়ে যান। সৈয়দ আশরাফ তার দপ্তরে না থাকায় স্থানীয় সরকার মন্ত্রীর পিএস আশোক মাধব রায় ওই দাওয়াপত্র গ্রহণ করেন।
স্থানীয় সরকার সন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের ফারুক বলেন, “আমি খালেদার পক্ষ থেকে দাওয়াতপত্র দিতে এসেছিলাম। মন্ত্রী ব্যস্ত থাকায় দাওয়াতপত্র মন্ত্রীর পিএস এর কাছে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা সব মন্ত্রীকেই দাওয়াতপত্র দেবো।”
বালাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএমএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর