১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৪৮ এএম BDST banglanew24
30 Jan 2013   12:40:06 AM   Wednesday BdST
E-mail this

ভালোবাসা দিবসে ছোট পর্দায় অভিষেক ‘উপমা’র


এস এম আববাস, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভালোবাসা দিবসে ছোট পর্দায় অভিষেক ‘উপমা’র

ঢাকা: মোক্ষম সময়ে প্রিয়জনের সান্নিধ্যে উপমা। জীবনে প্রথম রাতের গন্ধে খুঁজে পায় নতুন জীবন। প্রিয় রাত হয়ে ওঠে আরও প্রিয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বেজে ওঠে কলিংবেল। রাতের সবটুকু সময় আতঙ্কের হয়ে ওঠে। ভুলে থাকা ভয়ঙ্কর সময় এসে বাসা বাঁধে তার মনে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রচারের জন্য এ রকম একটি গল্প নিয়ে তৈরি ‘কলিংবেল’। ছোট পর্দায় এ নাটকের মধ্য দিয়ে নবাগত নিতু হোসেন উপমা’র অভিষেক ঘটছে নায়িকা হিসেবে।

‘ফেরা’ নাটকে জেলের মেয়ের ভূমিকায় শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় যাত্রা শুরু তার। এরপর নায়িকা হিসেবে নিজেকে প্রস্তুত করে প্রথমবারের মতো ছোট পর্দায় পা রাখলেন উপমা। নাটকটি প্রচার হবে দিগন্ত টেলিভিশনে।

একটি কলিংবেলের শব্দ উপমাকে যেভাবে আজও দগ্ধ করে, পোড়ায়। সেই কলিংবেলের শব্দ বাসর রাতে তাকে শুনতে হবে ভাবেনি উপমা। তবে, কাহিনী এখানেই থেমে থাকেনি। ভিন্ন দিকে মোড় নিয়েছে। তা দেখা যাবে ভালো দিবস ১৪ ফেব্রুয়ারিতে।

হারুন অর রশীদ প্রিন্সের পরিচালনায় ‘কলিংবেল’ নাটকটি নির্মিত হয়েছে ইমন টেলিমিডিয়ায়। বাসেদ সিমনের গল্পে নাট্যরূপ দিয়েছেন শারমিন চৌধুরী ইফসিতা।

জীবনে প্রথম ছোট পর্দায় সরাসরি নায়িকা হিসেবে অভিজ্ঞা জানতে চাইলে উপমা বাংলানিউজকে বলেন,  ‍“এই জগতে কাজ করার ক্ষেত্রে নাচ আমাকে সাহস জুগিয়েছে। যদিও এখন আমি নাচে নতুন। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখছেন উপমা।”  

মাদারীপুরের হালিশহর গ্রামের মেয়ে উপমা। বাবা দেলওয়ার হোসেন পুরোনো ঢাকায় ব্যবসা করেন। মা তসলিমা হোসেন গৃহবধূ। তবে মার প্রচণ্ড ইচ্ছার কারণেই এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী উপমা নাটকে কাজ করার সুযোগ পায়।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএমএ/সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান